ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নিরাপত্তা আগের মতোই অটুট, দেশে খুনের সংখ্যা কমেছে

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি মন্তব্য করেছেনদেশে আগের তুলনায় খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তিনি বলেছেন, ‘নাগরিকরা আগের মতোই নিরাপদ আছেন এবং সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।‘

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, ‘আমাদের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে আগের সময়ে যে পরিমাণ খুন হতো, বর্তমানে তা অনেক কমে গেছে। মানুষ যতটা নিরাপদ ছিল, এখনও ততটাই নিরাপদ রয়েছে।

সাম্প্রতিক সময়ে কয়েকটি হত্যাকাণ্ড নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই প্রভাব পড়বে কি-না তা বলা কঠিন। এটি নির্ভর করে কোন ঘটনা, কী প্রেক্ষাপটে ঘটেছে তার ওপর।

ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে নাসিমুল গণি বলেন, ‘জনগণের সেবায় ফায়ার সার্ভিস শতভাগ সফল হতে কাজ করছে। একটি ফোন কল পেলেই তারা দ্রুত সাড়া দেয়। এই বাহিনীকে আরো সক্ষম করে গড়ে তুলতে না পারলে সেটি সবার জন্যই ব্যর্থতা হবে। তবে ক্ষেত্রে সরকারের সদিচ্ছা রয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা অব্যাহত আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন উপস্থিত ছিলেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুন সিনিয়র সচিব

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপত্তা আগের মতোই অটুট, দেশে খুনের সংখ্যা কমেছে

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি মন্তব্য করেছেনদেশে আগের তুলনায় খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তিনি বলেছেন, ‘নাগরিকরা আগের মতোই নিরাপদ আছেন এবং সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।‘

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, ‘আমাদের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে আগের সময়ে যে পরিমাণ খুন হতো, বর্তমানে তা অনেক কমে গেছে। মানুষ যতটা নিরাপদ ছিল, এখনও ততটাই নিরাপদ রয়েছে।

সাম্প্রতিক সময়ে কয়েকটি হত্যাকাণ্ড নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই প্রভাব পড়বে কি-না তা বলা কঠিন। এটি নির্ভর করে কোন ঘটনা, কী প্রেক্ষাপটে ঘটেছে তার ওপর।

ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে নাসিমুল গণি বলেন, ‘জনগণের সেবায় ফায়ার সার্ভিস শতভাগ সফল হতে কাজ করছে। একটি ফোন কল পেলেই তারা দ্রুত সাড়া দেয়। এই বাহিনীকে আরো সক্ষম করে গড়ে তুলতে না পারলে সেটি সবার জন্যই ব্যর্থতা হবে। তবে ক্ষেত্রে সরকারের সদিচ্ছা রয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা অব্যাহত আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন উপস্থিত ছিলেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত