ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নিখোঁজের ১সপ্তাহ পর ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে নিখোঁজের দিন পর ফজলে রাব্বি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রাব্বি পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, ১৭ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসেন রাব্বি। এরপর থেকে তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ঘটনায় পরদিন তাঁর বাবা বেল্লাল চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শনিবার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ির পানির ট্যাংকের ওপরে তাঁর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : নিষিদ্ধ ছাত্রলীগ লক্ষ্মীপুর

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৯ মার্চ ২০২৬

নিখোঁজের ১সপ্তাহ পর ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে নিখোঁজের দিন পর ফজলে রাব্বি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রাব্বি পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, ১৭ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসেন রাব্বি। এরপর থেকে তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ঘটনায় পরদিন তাঁর বাবা বেল্লাল চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শনিবার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ির পানির ট্যাংকের ওপরে তাঁর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত