ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ধানের শীষই গণতন্ত্রের প্রতীক : আমানউল্লাহ আমান

ছবি: সংগৃহীত

ঢাকা- আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, ‘ধানের শীষ শুধু একটি ভোটের চিহ্ন নয়, এটি গণতন্ত্রের প্রতীক। দেশের জনগণকে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে আসন্ন নির্বাচনে এই প্রতীকে ভোট দেওয়া জরুরি।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের মডেল থানার রোহিতপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগকালে এসব কথা বলেন আমানউল্লাহ আমান।

আমানউল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশে গণতন্ত্র মানুষের কণ্ঠরোধের অবস্থা দিন দিন ভয়াবহ হচ্ছিল। দীর্ঘ ১৭ বছর দিনের ভোট রাতে হয়েছে। বিএনপি জনগণের দল, এই দলই পারে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। ধানের শীষ মানুষের আশা অধিকার ফিরিয়ে আনার প্রতীক। এই প্রতীকে ভোট মানে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া।

তিনি বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন দেশে গণতন্ত্রের পূর্ণ চর্চা হয়। বিএনপি অন্যের বাকস্বাধীনতা কেড়ে নেয় না এবং কোনো দুর্নীতি করে না। তাই দেশের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই শুধু বিএনপির নয়, এটি জনগণের আন্দোলন।

গণসংযোগকালে তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় চলমান সমস্যা সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন। স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি সমর্থন জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বিপুল সংখ্যক সমর্থক।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ধানের শীষ আমানউল্লাহ আমান গণতন্ত্র

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

ধানের শীষই গণতন্ত্রের প্রতীক : আমানউল্লাহ আমান

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকা- আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, ‘ধানের শীষ শুধু একটি ভোটের চিহ্ন নয়, এটি গণতন্ত্রের প্রতীক। দেশের জনগণকে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে আসন্ন নির্বাচনে এই প্রতীকে ভোট দেওয়া জরুরি।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের মডেল থানার রোহিতপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগকালে এসব কথা বলেন আমানউল্লাহ আমান।

আমানউল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশে গণতন্ত্র মানুষের কণ্ঠরোধের অবস্থা দিন দিন ভয়াবহ হচ্ছিল। দীর্ঘ ১৭ বছর দিনের ভোট রাতে হয়েছে। বিএনপি জনগণের দল, এই দলই পারে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। ধানের শীষ মানুষের আশা অধিকার ফিরিয়ে আনার প্রতীক। এই প্রতীকে ভোট মানে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া।

তিনি বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন দেশে গণতন্ত্রের পূর্ণ চর্চা হয়। বিএনপি অন্যের বাকস্বাধীনতা কেড়ে নেয় না এবং কোনো দুর্নীতি করে না। তাই দেশের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই শুধু বিএনপির নয়, এটি জনগণের আন্দোলন।

গণসংযোগকালে তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় চলমান সমস্যা সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন। স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি সমর্থন জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বিপুল সংখ্যক সমর্থক।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত