ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে ছাত্রদলের সাবেক নেতাকে হত্যা

ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় প্রকাশ্য গুলি করে ছাত্রদলের সাবেক নেতা রাশিকুল আনাম রাশুকে (৩৫) হত্যার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরস্থ কেডিএ কল্পতরু মার্কেটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে। কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় এসব তথ্য জানিয়েছেন।

নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

কিছুদিন ধরে তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি কল্পতরু মার্কেটে ইট, বালি সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তিন রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতা-কর্মীরা ছুটে আসেন। এসময় স্বজনদের কান্না আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ছাত্রদল দৌলতপুর গুলি সাবেক নেতা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৯ মার্চ ২০২৬

দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে ছাত্রদলের সাবেক নেতাকে হত্যা

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় প্রকাশ্য গুলি করে ছাত্রদলের সাবেক নেতা রাশিকুল আনাম রাশুকে (৩৫) হত্যার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরস্থ কেডিএ কল্পতরু মার্কেটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে। কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় এসব তথ্য জানিয়েছেন।

নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

কিছুদিন ধরে তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি কল্পতরু মার্কেটে ইট, বালি সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাশু তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তিন রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতা-কর্মীরা ছুটে আসেন। এসময় স্বজনদের কান্না আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত