ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দুর্গাপুরে ৫২৬ লিটার তেল জব্দ

দুর্গাপুরে ৫২৬ লিটার তেল জব্দ
ছবি: সংগ্রহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ ২০২৬ খ্রি.) উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের তেঁতুলতলায় একটি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা 

৪০৫ লিটার পেট্রোল ও ১২১ লিটার ডিজেল জ্বালানি তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিক্রি করা হয়। এ থেকে প্রাপ্ত ৬৪ হাজার ৩০৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স যথাযথভাবে নবায়ন, খোলা তেল বিক্রি বন্ধ রাখা এবং তেল ক্রয়-বিক্রয়ের সঠিক রশিদ সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত সাধারণ ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় থেকে বিরত থেকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রশাসন এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : তেল জব্দ দুর্গাপুর

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৯ মার্চ ২০২৬

দুর্গাপুরে ৫২৬ লিটার তেল জব্দ

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত