নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে
গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে
উপজেলার ঝাঞ্জাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক
(২৯) ও তার স্ত্রী মোছা. জেরিন খাতুন (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সোমবার বিকেলে গোপন
সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা
কার্যালয়ের একটি টিম দুর্গাপুরের ঝাঞ্জাইল এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক ও তার
স্ত্রী জেরিনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর
আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি
মামলা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।’
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : গ্রেপ্তার দুর্গাপুর দম্পতি ১৮০০ পিস ইয়াবা
.png)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে
গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে
উপজেলার ঝাঞ্জাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক
(২৯) ও তার স্ত্রী মোছা. জেরিন খাতুন (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সোমবার বিকেলে গোপন
সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা
কার্যালয়ের একটি টিম দুর্গাপুরের ঝাঞ্জাইল এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক ও তার
স্ত্রী জেরিনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর
আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি
মামলা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।’
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন