ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার থানচি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, দলীয় ক্রীড়া এবং মজার খেলাসহ নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।অন্যান্যদের মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরাসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানাবেন

বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তোলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা বলেন, প্রতি বছরের মতো এ বছরও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী ক্রীড়া আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয় : চট্টগ্রাম বান্দরবান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলার থানচি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, দলীয় ক্রীড়া এবং মজার খেলাসহ নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।অন্যান্যদের মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরাসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানাবেন

বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তোলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা বলেন, প্রতি বছরের মতো এ বছরও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী ক্রীড়া আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত