ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ডেঙ্গু প্রতিরোধে যশোরে সচেতনতামূলক র‍্যালি

ছবি: সাহরিয়ার রাগিব

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে হাসপাতালের ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে। পরে ১ নম্বর গেট দিয়ে আবার হাসপাতালের ভেতরে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সকাল ১০টা ১০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের নেতৃত্বে এবং যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানার উপস্থিতিতে অনুষ্ঠিত র‍্যালিতে হাসপাতালের প্রায় ৫০ থেকে ৫৫ জন চিকিৎসক, স্টাফ নার্স ও ওয়ার্ড বয় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়ে র‍্যালিতে অংশ নেন।

র‍্যালিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। এজন্য সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : যশোর ডেঙ্গু প্রতিরোধ র‍্যালি সচেতনতা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৪ মার্চ ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে যশোরে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে হাসপাতালের ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে। পরে ১ নম্বর গেট দিয়ে আবার হাসপাতালের ভেতরে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সকাল ১০টা ১০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের নেতৃত্বে এবং যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানার উপস্থিতিতে অনুষ্ঠিত র‍্যালিতে হাসপাতালের প্রায় ৫০ থেকে ৫৫ জন চিকিৎসক, স্টাফ নার্স ও ওয়ার্ড বয় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়ে র‍্যালিতে অংশ নেন।

র‍্যালিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। এজন্য সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত