নওগাঁর মহাদেবপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল জব্বার (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের কাঁটাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার মহাদেবপুর উপজেলার চক পৈতা গ্রামের মৃত শফি উদ্দীন মন্ডলের বড় ছেলে।
সেখানকার এলাকাবাসী জানান, কৃষিকাজ দেখাশোনার পর দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নজিপুর শহরের বাড়িতে যাওয়ার সময় মহাসড়কের কাঁটাবাড়ি মোড়ে উঠেন। এ সময় মহাদেবপুর থেকে নজিপুরগামী দ্রুতগামি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : মৃত্যু সড়ক দুর্ঘটনা নওগাঁ
.png)
শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬
নওগাঁর মহাদেবপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল জব্বার (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের কাঁটাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার মহাদেবপুর উপজেলার চক পৈতা গ্রামের মৃত শফি উদ্দীন মন্ডলের বড় ছেলে।
সেখানকার এলাকাবাসী জানান, কৃষিকাজ দেখাশোনার পর দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নজিপুর শহরের বাড়িতে যাওয়ার সময় মহাসড়কের কাঁটাবাড়ি মোড়ে উঠেন। এ সময় মহাদেবপুর থেকে নজিপুরগামী দ্রুতগামি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন