১২ ফেব্রুয়ারি
অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিশাল মিছিল হয়েছে।
আজ সোমবার
(৯ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সুলতান সালাউদ্দিন টুকু।
মিছিলে
জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতি দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
দলীয় পতাকা,
ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। আয়োজনকে ঘিরে পুরো শহর উৎসবের নগরে পরিণত হয়।
প্রধান
অতিথির বক্তব্যে
সুলতান সালাউদ্দিন
টুকু বলেন,
সারা টাঙ্গাইলের
মানুষ আমাকে
যেভাবে সমর্থন
দিয়েছেন, তাতে
আমি সবার
কাছে চিরকৃতজ্ঞ।
আজ থেকে
আমি আমার
এই জীবন
টাঙ্গাইল সদরবাসীর
জন্য উৎসর্গ
করে দিলাম।
আজকের
উপস্থিতি
প্রমাণ
করে
টাঙ্গাইলে
ধানের
শীষের
বিকল্প
কেউ
নেই।
টাঙ্গাইলের
উন্নয়নের
জন্য
সাত
দফা
দাবি
বিএনপি
নির্বাচিত
হলে
দলের
চেয়ারম্যান
তারেক
রহমান
বাস্তবায়ন
করবেন।
টুকু আরও বলেন, ১৪,
১৮ ও ২৪ সালে আমরা ভোট দিতে পারিনি। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়াসহ অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।
আমি নিজেও
পাঁচ বছরের বেশি সময় কারাগারে থেকেছি, রিমান্ডে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছি। এত শহীদের রক্তের বিনিময়ে আমরা আজ একটি গণতান্ত্রিক নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছি। জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করব।
তিনি
বলেন, ধানের
শীষ শহীদ
রাষ্ট্রপতি
জিয়াউর রহমান,
খালেদা জিয়া
ও তারেক
রহমানের প্রতীকই
নয়, এটি
দেশের মানুষের
প্রতীক। আগামী
১২ ফেব্রুয়ারি
ধানের শীষের
বিজয় হবে।
এ সময় উপস্থিত ছিলেন
টাঙ্গাইল জেলা
বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : নির্বাচনী টুকু টাঙ্গাইলবাসী জীবন উৎসর্গ
.png)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন