রাজশাহীর চারঘাটে হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলায় বিরাজ আলী (৪৫) নামের বিএনপির এক সক্রিয় কর্মী গুরুতর জখম হয়েছেন । বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে । আহত বিরাজ আলী ওই এলাকার আমিরুদ্দিনের ছেলে এবং পেশায় একজন সার ও কীটনাশক ব্যবসায়ী ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিরাজ আলী আড়ানী বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন । রামচন্দ্রপুর বাজারের কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই হেলমেটধারী ব্যক্তি তাঁর গতিরোধ করে এবং তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে । রিয়াজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক ।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তিনি আরও বলেন, "হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করছে । তবে এখন পর্যন্ত এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি ।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : বিএনপি কর্মী চারঘাট
.png)
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন