ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ন্যায়-ইনসাফের দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আইনজীবীদের ভূমিকা অপরিহার্য — নেতৃবৃন্দ

চট্টগ্রাম মহানগরীর জামায়াত মনোনীত প্রার্থীদের নিয়ে আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রাম মহানগরীর জামায়াত মনোনীত প্রার্থীদের নিয়ে আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ২৮ জানুয়ারি ২৬,চট্টগ্রাম মহানগরীতে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থীদের সঙ্গে আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুল মালেক।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. একেএম ফজলুল হক। 

বক্তারা বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। কিন্তু অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, বিরোধী রাজনৈতিক দল ও প্রার্থীরা বারবার হয়রানি, মামলা, গ্রেফতার ও প্রশাসনিক বৈষম্যের শিকার হয়েছে। এই বাস্তবতায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, আইনের শাসন ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনকালীন সময়ে ভোটারদের অধিকার, প্রার্থীদের নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আপনারাই হতে পারেন অগ্রসেনানী।

ডা. একেএম ফজলুল হক বলেন, একটি পক্ষপাতদুষ্ট প্রশাসন ও নিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থা ভেঙে দিতে হলে সংবিধান ও আইনের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে। আইনজীবীরা যদি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে জনগণের ভোটাধিকার রক্ষা করা সম্ভব।

সভাপতির বক্তব্যে এডভোকেট আব্দুল মালেক বলেন, আইনজীবীরা শুধু আদালতের মধ্যেই সীমাবদ্ধ নন; গণতন্ত্র, মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাও তাদের নৈতিক দায়িত্ব। আমরা ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াত মনোনীত প্রার্থীদের ন্যায্য দাবির পাশে থাকব।

মতবিনিময় সভায় উপস্থিত আইনজীবীরা সুষ্ঠু নির্বাচন, ভোটারদের অধিকার রক্ষা এবং লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এতে আরও উপস্থিত ছিলেন  বাংলাদেশ ল'ইয়ারস কাউন্সিলের সেক্রেটারি এডভোকেট শামসুল আলম, চট্টগ্রাম আইনজীবী শাখার সভাপতি  এডভোকেট আরিফুর রহমান, সেক্রেটারি এডভোকেট আব্দুল্লাহ আল গালিব, এলডিপি নেতা এডভোকেট শাহাদাত হোসেন, নেজামে ইসলামি কেন্দ্রীয় আইন বিষয়ক কমিটির সহ সভাপতি  এডভোকেট নেজাম উদ্দিন,  চট্টগ্রাম বারের এজিএস এডভোকেট ফজলুল বারী, চট্টগ্রাম বারের সাবেক এজিএস ও চট্টগ্রাম দুদকের স্পেশাল পিপি এডভোকেট কবির হোসেন, এডভোকেট মিনহাজ উদ্দিন, এডভোকেট রোবায়াত ইসলাম, এডভোকেট মোরশেদ উদ্দিন, এডভোকেট জসিম সরকার এডভোকেট নওশাদ প্রমূখ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম মহানগরীর জামায়াত মনোনীত প্রার্থীদের নিয়ে আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত