ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গণপিটুনিতে মৃত্যুর মামলা: গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য দক্ষিণ চরটেকী

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী গ্রাম এখন কার্যত পুরুষশূন্য। গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দিন নামের একজন নিহত হওয়ার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে গ্রামটির পুরুষেরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত মার্চ ভোরে একটি গরু নিয়ে উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের পুরনো ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন রমিজ। এসময় সেখানে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের বিষয়টি সন্দেহ হয়।

তারা গরুসহ রমিজকে আটক করে। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। এক পর্যায়ে উত্তেজিত জনতা রমিজকে মারধর শুরু করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। রমিজ পাকুন্দিয়া উপজেলার আলগীরচর গ্রামের হযরত আলীর ছেলে।

ওই ঘটনায় রমিজের বাবা হযরত আলী বাদী হয়ে ওই দিন বিকেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। পুলিশ মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে। মামলায় পুলিশ গ্রামটিতে ওই দিন রাতে অভিযান চালিয়ে শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরে মার্চ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেন গ্রামটির পুরুষ সদস্যরা। 

স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় মানুষ বেকায়দায় পড়েছে। কারণ ঘটনায় জড়িত নয়-এমন নিরীহ মানুষও গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। গ্রামের বেশির ভাগ মানুষ সবজি চাষ করে সংসার চালায়। অবস্থায় ক্ষেতেই সবজি নষ্ট হচ্ছে।

ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত আসামিদের তালিকা করা হয়েছে। সেই অনুযায়ী গ্রেপ্তার করা হচ্ছে। ঘটনায় জড়িত নয়- এমন নিরীহ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বা হবেও না।’ 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : মৃত্যু গ্রেপ্তার মামলা গণপিটুনি পুরুষশূন্য

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৪ মার্চ ২০২৬

গণপিটুনিতে মৃত্যুর মামলা: গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য দক্ষিণ চরটেকী

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী গ্রাম এখন কার্যত পুরুষশূন্য। গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দিন নামের একজন নিহত হওয়ার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে গ্রামটির পুরুষেরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত মার্চ ভোরে একটি গরু নিয়ে উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের পুরনো ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন রমিজ। এসময় সেখানে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের বিষয়টি সন্দেহ হয়।

তারা গরুসহ রমিজকে আটক করে। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। এক পর্যায়ে উত্তেজিত জনতা রমিজকে মারধর শুরু করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। রমিজ পাকুন্দিয়া উপজেলার আলগীরচর গ্রামের হযরত আলীর ছেলে।

ওই ঘটনায় রমিজের বাবা হযরত আলী বাদী হয়ে ওই দিন বিকেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। পুলিশ মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে। মামলায় পুলিশ গ্রামটিতে ওই দিন রাতে অভিযান চালিয়ে শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরে মার্চ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেন গ্রামটির পুরুষ সদস্যরা। 

স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় মানুষ বেকায়দায় পড়েছে। কারণ ঘটনায় জড়িত নয়-এমন নিরীহ মানুষও গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। গ্রামের বেশির ভাগ মানুষ সবজি চাষ করে সংসার চালায়। অবস্থায় ক্ষেতেই সবজি নষ্ট হচ্ছে।

ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত আসামিদের তালিকা করা হয়েছে। সেই অনুযায়ী গ্রেপ্তার করা হচ্ছে। ঘটনায় জড়িত নয়- এমন নিরীহ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বা হবেও না।’ 

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত