কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন পায়রা-এর উদ্যোগে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাধারণ মানুষের জন্য আয়োজিত এই চিকিৎসা সেবামূলক কর্মসূচিতে বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ধর্মীয় শিক্ষক ও কুয়াকাটার বিশিষ্ট সমাজসেবক মাওলানা মাঈনুল ইসলাম মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংগঠন পায়রার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন। উপস্থিত ছিলেন ডা. আতিকুল ইসলাম (এমবিবিএস, মেডিসিন), গাইনি বিশেষজ্ঞ ডা. ফারিয়া ফেরদৌস, ডা. ইসলাইন ইমন (MBBS,Russia) , ডা. তৌফিকুল ইসলাম রনি (MBBSl, এবং দন্ত বিশেষজ্ঞ ডা. কেয়া আক্তার।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারী চিকিৎসকরা সকলেই কলাপাড়া উপজেলার কৃতি সন্তান এবং বর্তমানে দেশের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এলাকার সাধারণ মানুষের জন্য কিছু করার লক্ষ্য থেকেই তারা স্বেচ্ছায় এই ক্যাম্পে অংশ নেন।
পায়রার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
.png)
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন