ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুমিল্লায় যুবলীগ নেতাকে ১৮ মাসের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

চল্লিশ লাখ টাকার প্রতারণা মামলায় কুমিল্লায় শাহ ইমরান মজুমদার নামে এক যুবলীগ নেতাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন এই রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন স্বপন কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শাহ ইমরান মজুমদার জেলার লালমাই উপজেলার বড় ধর্মপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে। তিনি লালমাই উপজেলা যুবলীগের সদস্য।

অ্যাডভোকেট মো. আনোয়ার স্বপন বলেন, যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদার ব্যাংক লোনের কথা বলে ২০১৪ সালে সৌদি প্রবাসী শাহ জাহান মজুমদারের স্ত্রী রোকেয়া মজুমদারের কাছ থেকে কৌশলে একটি সাদা চেক নিয়ে যান। এরপর তিনি ওই চেকে ৪০ লাখ টাকার অঙ্ক বসিয়ে স্বাক্ষর জালিয়াতি করে ২০২৪ সালে চেকটি ডিজঅনার করান।

বিষয়টি জানার পর প্রবাসীর স্ত্রী রোকেয়া মজুমদার ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে মামালা দায়ের করেন।

আদালত মামলাটি অন্তত জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : কুমিল্লা চট্টগ্রাম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লায় যুবলীগ নেতাকে ১৮ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

চল্লিশ লাখ টাকার প্রতারণা মামলায় কুমিল্লায় শাহ ইমরান মজুমদার নামে এক যুবলীগ নেতাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন এই রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন স্বপন কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শাহ ইমরান মজুমদার জেলার লালমাই উপজেলার বড় ধর্মপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে। তিনি লালমাই উপজেলা যুবলীগের সদস্য।

অ্যাডভোকেট মো. আনোয়ার স্বপন বলেন, যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদার ব্যাংক লোনের কথা বলে ২০১৪ সালে সৌদি প্রবাসী শাহ জাহান মজুমদারের স্ত্রী রোকেয়া মজুমদারের কাছ থেকে কৌশলে একটি সাদা চেক নিয়ে যান। এরপর তিনি ওই চেকে ৪০ লাখ টাকার অঙ্ক বসিয়ে স্বাক্ষর জালিয়াতি করে ২০২৪ সালে চেকটি ডিজঅনার করান।

বিষয়টি জানার পর প্রবাসীর স্ত্রী রোকেয়া মজুমদার ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে মামালা দায়ের করেন।

আদালত মামলাটি অন্তত জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত