ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন এক মুহুরি

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামের এক উকিলের সহকারী (মুহুরি) নিহত হয়েছেন। আজ বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম বাইসাইকেলযোগে কুড়িগ্রাম জজ কোর্টে যাচ্ছিলেন। পথিমধ্যে জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : প্রাণ হারালেন কুড়িগ্রাম অটোরিকশা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন এক মুহুরি

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

কুড়িগ্রাম পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামের এক উকিলের সহকারী (মুহুরি) নিহত হয়েছেন। আজ বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম বাইসাইকেলযোগে কুড়িগ্রাম জজ কোর্টে যাচ্ছিলেন। পথিমধ্যে জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত