ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কাপড় কিনে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৫৮) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ছোলনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনজিরা বেগম আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি তার ছেলে আনিচ মোল্যার (৪০) সঙ্গে বোয়ালমারীর ছোলনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, বোয়ালমারী পৌরশহরের ছোলনা এলাকায় রেললাইনের অপর পাশ থেকে কাপড় কিনে ফেরার সময় পা পিছলে রেললাইনের ওপর পড়ে যান আনজিরা বেগম। ওই সময় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত। বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ফরিদপুর ট্রেনে কাটা নারী নিহত

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কাপড় কিনে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৫৮) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ছোলনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনজিরা বেগম আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি তার ছেলে আনিচ মোল্যার (৪০) সঙ্গে বোয়ালমারীর ছোলনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, বোয়ালমারী পৌরশহরের ছোলনা এলাকায় রেললাইনের অপর পাশ থেকে কাপড় কিনে ফেরার সময় পা পিছলে রেললাইনের ওপর পড়ে যান আনজিরা বেগম। ওই সময় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত। বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত