ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কাঁকড়া নদীতে ২ যুবকের মরদেহ উদ্ধার

কাঁকড়া নদীতে ২ যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের আনুমানিক বয়স ৩০ বছর। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

আজ সোমবার (১২ জানুয়ারি) উপজেলার নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের বানিয়া খাড়ি নামক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার এস আই জহুরুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরনে সোয়েটার জ্যাকেট, মাফলার, টুপি রয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে। তাদের মৃত্যুর কারণ পরিচয় এখনো জানা যায়নি।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : মরদেহ উদ্ধার কাঁকড়া নদী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

কাঁকড়া নদীতে ২ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের আনুমানিক বয়স ৩০ বছর। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

আজ সোমবার (১২ জানুয়ারি) উপজেলার নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের বানিয়া খাড়ি নামক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার এস আই জহুরুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরনে সোয়েটার জ্যাকেট, মাফলার, টুপি রয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে। তাদের মৃত্যুর কারণ পরিচয় এখনো জানা যায়নি।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত