পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নয়াপাড়া আবাসিক এলাকায় মাদকদ্রব্যের সন্ধানে বিশেষ
অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩০ মিনিট থেকে
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন
সাদেক।
অভিযানে চারজনকে আটক করা হয়। তারা হলেন— মো. সোহেল (৩৪), মো. ইউসুফ (২৯), রবিউল
ইসলাম (২৩) ও মো. নাইম শাহাজী (২৪)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে— মো. সোহেলকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড,
অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড। মো. ইউসুফকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা
অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড। রবিউল ইসলামকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড
ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড। মো. নাইম শাহাজীকে ১ মাস
বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান
করা হয়।
বিষয় : কারাদণ্ড মাদকবিরোধী অভিযান কলাপাড়ায়
.png)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নয়াপাড়া আবাসিক এলাকায় মাদকদ্রব্যের সন্ধানে বিশেষ
অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩০ মিনিট থেকে
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন
সাদেক।
অভিযানে চারজনকে আটক করা হয়। তারা হলেন— মো. সোহেল (৩৪), মো. ইউসুফ (২৯), রবিউল
ইসলাম (২৩) ও মো. নাইম শাহাজী (২৪)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে— মো. সোহেলকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড,
অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড। মো. ইউসুফকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা
অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড। রবিউল ইসলামকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড
ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড। মো. নাইম শাহাজীকে ১ মাস
বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান
করা হয়।
.png)
আপনার মতামত লিখুন