ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কফি চাষীদের আধুনিক প্রশিক্ষণ ও সবজি বীজ বিতরণ সম্পন্ন

ছবি: অনুপম মারমা

বান্দরবান থানচি উপজেলার পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ ও সবজি বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুর্গম রেংরিং ম্রো  পাড়ায় জুমিয়া ও কফি চাষী কৃষকদের অংশগ্রহণে ফল সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা ও বাজারজাত করণ বিষয়ক দুই দিন ব্যাপী  এক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতি ও শুক্রবার ২৯-৩০ জানুয়ারী দিন ব্যাপী প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানটি কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের অধীনে বাস্তবায়িত পেপ-৩ প্রকল্পের আওতায় উদ্যোগ নেয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  ওয়ালিদ হোসেন,কারিতাসের পেপ-৩ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার  উসিনু মারমা,  মাঠ কর্মকর্তা  ক্লেমেন্ট লিংকন গোমেজ এবং উপজেলায় দায়িত্বপ্রাপ্ত মাঠ সহায়কগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কৃষিবিদ ওয়ালিদ হোসেন বলেন, কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। এতে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে উৎপাদিত ফল ও কৃষিপণ্য নষ্ট হওয়া কমানো এবং ন্যায্য দামে বিক্রির উপায় সম্পর্কে ধারণা লাভ করেন।

কারিতাস পেপ-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ বলেন, ফল সংগ্রহের পর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকের লাভ বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। অংশগ্রহণকারীরা এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধি ও নারী উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।

এ ধরনের প্রশিক্ষণ ও বীজ বিতরণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পরিবারগুলোর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি চর্চা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন।

এনএম/ ধ্রুবকন্ঠ

বিষয় : বীজ বিতরণ কফি চাষী ম্যানেজমেন্ট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

কফি চাষীদের আধুনিক প্রশিক্ষণ ও সবজি বীজ বিতরণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

বান্দরবান থানচি উপজেলার পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ ও সবজি বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুর্গম রেংরিং ম্রো  পাড়ায় জুমিয়া ও কফি চাষী কৃষকদের অংশগ্রহণে ফল সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা ও বাজারজাত করণ বিষয়ক দুই দিন ব্যাপী  এক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতি ও শুক্রবার ২৯-৩০ জানুয়ারী দিন ব্যাপী প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানটি কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের অধীনে বাস্তবায়িত পেপ-৩ প্রকল্পের আওতায় উদ্যোগ নেয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  ওয়ালিদ হোসেন,কারিতাসের পেপ-৩ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার  উসিনু মারমা,  মাঠ কর্মকর্তা  ক্লেমেন্ট লিংকন গোমেজ এবং উপজেলায় দায়িত্বপ্রাপ্ত মাঠ সহায়কগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কৃষিবিদ ওয়ালিদ হোসেন বলেন, কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। এতে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে উৎপাদিত ফল ও কৃষিপণ্য নষ্ট হওয়া কমানো এবং ন্যায্য দামে বিক্রির উপায় সম্পর্কে ধারণা লাভ করেন।

কারিতাস পেপ-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ বলেন, ফল সংগ্রহের পর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকের লাভ বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। অংশগ্রহণকারীরা এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধি ও নারী উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।

এ ধরনের প্রশিক্ষণ ও বীজ বিতরণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পরিবারগুলোর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি চর্চা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন।

এনএম/ ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত