ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

একযুগ পর দূর্গাপুর থেকে চেয়ারম্যান পদে লড়বেন ইমরান

ছবি: ইমরান

শান্তিগঞ্জ উপজেলার সব চেয়ে অবহেলিত একটি ইউনিয়ন পশ্চিম বীরগাও। যোগাযোগ সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন ইউনিয়নের মানুষজন। সময় যত ঘনিয়ে আসছে পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আমেজ ততই বিরাজ করছে। অতিতে দূর্গাপুর গ্রাম থেকে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচন করেছিলেন। দূর্ভাগ্যবশতঃ অল্প ভোটে প্রার্থীগণ পরাজয় বরণ করেন। এরপর থেকে দুর্গাপুর গ্রাম থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রায় এক যোগ পর দূর্গাপুর গ্রাম থেকে নতুন আশার আলো এবার উদিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ সাধারণ ভোটারদের মাঝে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন দূর্গাপুর গ্রামের তরুণ সমাজ সেবক ইমরান হাসান। তিনি আসন্ন পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন,

এছাড়া আগামী পশ্চিম বীরগাও  ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদকে  ঘিরে সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর নাম রয়েছে। এব্যাপারে ইমরান হাসানের  সাথে আলাপকালে তিনি জানান, প্রতিটি মানুষের জীবনে ভালো কিছু করার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই নিজের অবস্থান থেকে যতটা সম্ভব  বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মানবিক কাজ করে আসছি। এলাকার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় মুরব্বিদের সাথে শলাপরামর্শ করে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করছি তিনি আরও বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠ হবে বলে আশাবাদীশান্তিগঞ্জের অন্যান্য ইউনিয়নের চাইতে আমাদের পশ্চিম বীরগাও  ইউনিয়ন  বেশী অবহেলিত, ২৪শের গণ অভ্যুত্থান আওয়ামিলীগ সরকার পলায়নের পর অন্তবর্তী কালীন সরকার দেড় বছর দেশ পরিচালনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়। আসলে পশ্চিম বীরগাও  ইউনিয়ন বাসী নানান সমস্যার মাঝে রয়েছেন।

স্থানীয়ভাবে কাঙ্খিত সেবা পাচ্ছেন না। আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটল, এই এলাকার সন্তান আমি, আমার শৈশব থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই ইউনিয়নে। এই ইউনিয়নের  মাটিও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী আমার এই ইউনিয়নবাসী  আমাকে তাদের সন্তান ভেবে তাদের সেবা করার সুযোগ করে দিবেন। আমি এই পশ্চিম বীরগাও  ইউনিয়নের  তরুণ প্রবীণদের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন নিরাপদ জনবান্ধব আধুনিক মানবিক ইউনিয়ন  হিসেবে গড়ে তুলতে পারবো এখানে বৈষম্যহীন সমাজ গঠন করা হবে, যেখানে ধনী গরীবদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা, সবার অগ্রাধিকার হবে সমান। আমার বাসস্থান, আমার পশ্চিম বীরগাও  ইউনিয়ন  আমার দায়িত্ব, এর উন্নয়ন আমাদের সম্মিলিত অঙ্গীকার।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : পদ চেয়ারম্যান একযুগ দূর্গাপুর ইমরান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

একযুগ পর দূর্গাপুর থেকে চেয়ারম্যান পদে লড়বেন ইমরান

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত