জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর
হিমাগারের সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত এবং দুইজন
গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার (১৫-০২-২০২৬) বিকেল
আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ক্ষেতলাল উপজেলার
আয়মাপুর গ্রামের আ: গণির ছেলে মো: আব্দুল হানান (৫৫) পেশায় একজন ভ্যানচালক। দুর্ঘটনার
পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা
যায়, ভ্যান নিয়ে গোপীনাথপুর হিমাগর এর সামনে দিয়ে ভ্যানচালক যাচ্ছিল, তখনই একটি মোটরসাইকেল
আসে মোটরসাইকেলটি এবং ভ্যান মুখোমুখি এক্সিডেন্ট হয়। ভ্যানচালক মারা যায় এবং মোটরসাইকেল
চাকা দুইজন গুরুতর আহত হয়।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন
বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের মো. আবু হোসেনের ছেলে মো. আলিব বাবু এবং
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত ১১ নং তিলাই ইউনিয়ন এক অজ্ঞাত ব্যক্তি।
আহত দুজনই পেশায় টাইলস মিস্ত্রি বলে জানা গেছে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আক্কেলপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক
হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার করেন।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) নুর-আমিন বলেন, গোপীনাথপুর
হিমাগারের সামনে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক ঘটনাস্থলেই মারা
গেছেন, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাকী দুজন গরুত্বর আহত স্থানীয়রা তাঁদের
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক
হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় পাঠানো হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : মোটরসাইকেল সংঘর্ষ আক্কেলপুর ভ্যান
.png)
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন