বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা প্রদান করা হয়।
সম্মেলনে
জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল আক্কেলপুর পৌর জামায়াতের সেক্রেটারি
মোঃ রিপন হোসেন-কে মেয়র পদে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
দলীয়
সূত্রে জানা যায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার
ভিত্তিতে তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জনগণের
ব্যাপক সমর্থন নিয়ে তিনি বিজয়ী হবেন এবং আক্কেলপুর পৌরসভার উন্নয়নে কার্যকর ভূমিকা
রাখবেন।
সম্মেলনে
উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে
কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে
পৌরসভার বাসিন্দা মোঃ সুমন বলেন,“মোঃ
রিপন হোসেন একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক
ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং
এলাকার উন্নয়নে তার আন্তরিকতা প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে আক্কেলপুর
পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত নগরীতে রূপান্তর করতে সক্ষম হবেন।
এছাড়া
একই সম্মেলনে আক্কেলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের
নামও ঘোষণা করা হয়। রুকিন্দীপুর ইউনিয়নে মোতাসিম বিল্লাহ আপেল, গৌপিনাথপুর ইউনিয়নে
অধ্যাপক আঃ মজিদ, তিলকপুর ইউনিয়নে হাফেজ নজরুল ইসলাম এবং সোনামুখী ইউনিয়নে সুমন রানা-কে
চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ রফিকুল
ইসলাম খান এমপি। তার উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য সম্মেলনকে আরও প্রাণবন্ত
ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : জামায়াত আক্কেলপুর মেয়র প্রার্থী
.png)
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন