ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সাহিত্য

সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস 'একটি কলমের দাম' এর মোড়ক উন্মোচন

সত্য বলার লড়াইয়ে মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম ও বিবেকের কণ্ঠ তুলে ধরে সাংবাদিক ও লেখক মোঃ মোস্তফা খান এর রচিত উপন্যাস ‘একটি কলমের দাম’ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও সাংবাদিক মোঃ মোস্তফা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। প্রধান আলোচক ছিলেন নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। সাংবাদিক এস এম শরীফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর এ.বি.এম. আমির হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোঃ জয়নুল আবেদীন, রায়পুরা সরকারি কলেজের বাংলা প্রভাষক শামীমা আক্তার শিমু ও নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ফারুক মিয়া।এছাড়াও বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. নুরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, এপেক্স ক্লাব অব রায়পুরার প্রেসিডেন্ট এপে. সামসুল হুদা আনসারী, এপেক্স ক্লাব অব ভৈরবের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রউফ সরকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একটি কলমের দাম’ উপন্যাসে মফস্বল সাংবাদিকদের বাস্তব জীবন, পেশাগত সীমাবদ্ধতা, ভয় ও সাহসের চিত্র ফুটে উঠেছে। বইটি শুধু সাংবাদিকতার গল্প নয়, এটি সততা, দায়িত্ববোধ ও মানবিকতার প্রতিচ্ছবি। লেখক মোস্তফা খান বলেন, “এই বইটি উৎসর্গ করেছি সেই সব মফস্বল সাংবাদিকদের, যারা ভয় পেলেও সত্য বলা বন্ধ করেন না, যারা কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন।”বইটি প্রকাশ করেছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী।অমর একুশে বইমেলায় এটি পাওয়া যাচ্ছে স্টল নং–২৩০।এছাড়াও রকমারি ডটকম, বাতিঘর, ও ইচ্ছে স্বপ্ন ডটকম–এ অনলাইনে প্রি–অর্ডার করা যাচ্ছে।‎ এনএম/ধ্রুবকন্ঠ

সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস 'একটি কলমের দাম' এর মোড়ক উন্মোচন