ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আদায় কাঁচকলায়

আদায় কাঁচকলায়

যার সাথে যার ভাব, তার মুখ দেখাও লাভ,

আদায় কাঁচকলায় হলে, ছায়া মাড়ানো পাপ।।

মানুষ হলে উপকার করবে, যে যার সাধ্য মত,

এমন হলে বের করে দোষ, কার কি আছে কত।।

এতে কারো হয় না ভালো, বাড়ে  হিংসা, কলা, ছল,

একসাথে থাকা ফাঁকা বুলি, এরা ঘাড় তেরার দল।

ধোয়ার চেয়ে না ধোয়া ভালো, বেশী ধুয়ে সব গেলো,

দুষ্ট বলদ থাকার চেয়ে, শূন্য গোয়াল অনেক ভালো।।

একজনের নিঃশ্বাসে, আরেক জনের কষ্ট আসে,

একজনের দুঃখ দেখে! আরেক জনে মিষ্টি হাসে।।

তেলে আর জলে মিশ খায় না, সকলের তা জানা,

সাপ আর নেউলের সম্পর্কে জীবন ফানা ফানা।।

এমন কিছু মানুষ আছে যাদের সাথে থাকা দায়,

যেমন মিল খায় না কখনও আদায় কাঁচকলায়।।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আদায় কাঁচকলায়

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

যার সাথে যার ভাব, তার মুখ দেখাও লাভ,

আদায় কাঁচকলায় হলে, ছায়া মাড়ানো পাপ।।

মানুষ হলে উপকার করবে, যে যার সাধ্য মত,

এমন হলে বের করে দোষ, কার কি আছে কত।।

এতে কারো হয় না ভালো, বাড়ে  হিংসা, কলা, ছল,

একসাথে থাকা ফাঁকা বুলি, এরা ঘাড় তেরার দল।

ধোয়ার চেয়ে না ধোয়া ভালো, বেশী ধুয়ে সব গেলো,

দুষ্ট বলদ থাকার চেয়ে, শূন্য গোয়াল অনেক ভালো।।

একজনের নিঃশ্বাসে, আরেক জনের কষ্ট আসে,

একজনের দুঃখ দেখে! আরেক জনে মিষ্টি হাসে।।

তেলে আর জলে মিশ খায় না, সকলের তা জানা,

সাপ আর নেউলের সম্পর্কে জীবন ফানা ফানা।।

এমন কিছু মানুষ আছে যাদের সাথে থাকা দায়,

যেমন মিল খায় না কখনও আদায় কাঁচকলায়।।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত