ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘হাই জাম্প’ নয়, ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর দিয়ে হাই জাম্প দিয়ে আলোচনায় আসেন নতুন শিক্ষামন্ত্রী . এহসানুল হক মিলন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শিক্ষাখাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন।

সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, সংসদে প্রবেশের সময় যেভাবে হাই জাম্প দিয়ে ঢুকেছেন, শিক্ষাখাতকে এগিয়ে নিতেও কি তেমন কোনো পদক্ষেপ দেখা যাবে?

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতে হাই জাম্প নয়, আরও বড় জাম্প দিতে হবে। পোল ভল্ট জাম্প দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। এটাই আমি বিশ্বাস করি। তার বক্তব্যে শিক্ষাব্যবস্থায় কাঠামোগত দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

চাঁদপুর আসনের সংসদ সদস্য এহসানুল হক মিলন এর আগে ২০০১ সালে খালেদা জিয়া সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবারও একই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিক্ষামন্ত্রী পোল ভল্ট জাম্প হাই জাম্প

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

‘হাই জাম্প’ নয়, ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর দিয়ে হাই জাম্প দিয়ে আলোচনায় আসেন নতুন শিক্ষামন্ত্রী . এহসানুল হক মিলন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শিক্ষাখাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন।

সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, সংসদে প্রবেশের সময় যেভাবে হাই জাম্প দিয়ে ঢুকেছেন, শিক্ষাখাতকে এগিয়ে নিতেও কি তেমন কোনো পদক্ষেপ দেখা যাবে?

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতে হাই জাম্প নয়, আরও বড় জাম্প দিতে হবে। পোল ভল্ট জাম্প দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। এটাই আমি বিশ্বাস করি। তার বক্তব্যে শিক্ষাব্যবস্থায় কাঠামোগত দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

চাঁদপুর আসনের সংসদ সদস্য এহসানুল হক মিলন এর আগে ২০০১ সালে খালেদা জিয়া সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবারও একই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত