পবিত্র শবে বরাত
উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নাত-ই-রাসূল (সা.) মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ কর্মসূচির আয়োজন করেছে
গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় মসজিদ, ক্যাম্পাস গেট ও শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর কুবি
কেন্দ্রীয় মসজিদ ও ক্যাম্পাস গেটে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে হালুয়া ও
রুটি বিতরণ করা হয়। পরবর্তীতে বাদ মাগরিব কুবি শহীদ মিনারে নাত-ই-রাসূল (সা.) মিলাদ
মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায়
বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কুবি গাউছিয়া কমিটির সদস্য আবরার আহমদ আশরাফি
বলেন, 'পবিত্র শবে বরাত উপলক্ষে হালুয়া-রুটি বিতরণ ও নাত-ই-রাসূল (সা.)-এর আসর আয়োজন
করতে পেরে আমরা কৃতজ্ঞ। এই ফজিলতপূর্ণ রাতে আমাদের মূল লক্ষ্য তরুণ সমাজকে ইবাদত ও
নবীপ্রেমে উদ্বুদ্ধ করা। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।'
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাউছিয়া কমিটি
বাংলাদেশ, কুবি শাখার সভাপতি মোহাম্মদ আরমান হোসেন বলেন, 'পবিত্র শবে বরাত আত্মশুদ্ধি
ও তাওবার এক গুরুত্বপূর্ণ রজনী। এই রাতের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে
বাস্তবায়ন করাই আমাদের মূল উদ্দেশ্য। গাউছিয়া কমিটি বাংলাদেশ আগামীতেও ধর্মীয় ও মানবিক
কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।”
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন