নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের (Department of Business Administration - DBA) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ডিবিএ অ্যালামনাই এসোসিয়েশন’-এর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) ডিবিএ অ্যালামনাই এসোসিয়েশন এর গঠনতন্ত্র অনুমোদন, পুনর্মিলনী আয়োজন এবং অনধিক ১(এক) বছরের মধ্যে নির্বাচন আয়োজন এই তিনটি লক্ষ্য'কে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস.এম. মাহবুবুর রহমান বিভাগের শিক্ষকদের পরামর্শক্রমে ও কমিটিতে থাকতে আগ্রহীদের সাথে আলাপ-আলোচনা করে আগামী ১ বছরের জন্য অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
কমিটির আহ্বায়ক হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী তৌফিকুল হায়দার চৌধুরী এবং সদস্য সচিব একই ব্যাচের শিক্ষার্থী নুর হোসেন। কমিটিতে বিভাগের ১ম ব্যাচ থেকে ৭ম ব্যাচের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।
কমিটির আহ্বায়ক তৌফিকুল হায়দার চৌধুরী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে বিবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি'তে কর্মরত আছেন। কমিটির সদস্য সচিব নুর হোসেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে বিবিএ, এমবিএ সম্পন্ন করে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।
নব মনোনীত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব তাদের প্রতিক্রিয়ায় বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি, ক্যারিয়ার বিষয়ক সহযোগিতা এবং বিভাগের সার্বিক উন্নয়নে এই এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন৷ এছাড়া তারা সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, ১ম ব্যাচের এমবিএ সম্পন্ন হওয়ার দীর্ঘ ৮ বছর পর ডিবিএ অ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন হয়েছে, আমি সবাইকে স্বাগত জানাই। এই কমিটি বিভাগের শিক্ষকদের পরামর্শক্রমে খুব শিগগিরই একটি চমৎকার প্রোগ্রাম আয়োজন করবে। পাশাপাশি সততা, কর্মদক্ষতা, সুসম্পর্ক অর্জনের মধ্য দিয়ে বিভাগ এবং বিশ্ববিদ্যালয়কে সফলতায় অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী।
ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম. মাহবুবুর রহমান বলেন, আজকের এই দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমাদের প্রিয় বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ার যে স্বপ্ন আমরা দীর্ঘকাল দেখে এসেছি, আজ 'প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি' গঠনের মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ নিতে যাচ্ছে। কমিটির নব মনোনীত প্রাক্তন শিক্ষার্থীদের'কে অভিনন্দন জানাই। আশা করি, এই কমিটি আগামী ১ বছরের মধ্যে বিভাগের শিক্ষার্থীদের একাডেমি এবং নন-একাডেমিক কাজে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভাগের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করবে এবং নতুন একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।
.png)
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন