কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের (কুবি প্রেস ক্লাব) ডিসেম্বর মাসের ‘বেস্ট কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন শারাফাত হোসাইন। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘ধ্রুবকণ্ঠ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) কুবি প্রেস ক্লাবের এক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখা, নিয়মিত রিপোর্টিং, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ক্যাম্পাস সাংবাদিকতায় সক্রিয় ভূমিকার জন্য তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির নিয়মিত মূল্যায়নের ভিত্তিতে প্রতি মাসে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় শারাফাত হোসাইন বলেন, "যেকোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা জোগায়। এই অর্জন আমাকে আগামীতে আরও বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সাংবাদিকতা করতে উৎসাহিত করবে। আমি কুবি প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞ।"
উক্ত সাধারণ সভায় কুবি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
.png)
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন