কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির
পঞ্চম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত
হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসাইন মুজাহিদ এবং
সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ
লাবিব।
সোমবার
(৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর
১টা পর্যন্ত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষ হলে
বিকাল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।
এছাড়াও
কমিটিতে অনান্য পদে নির্বাচিতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল হাসান, সাংগঠনিক
সম্পাদক আসিফ ফেরদৌস জিদনী , কোষাধ্যক্ষ পদে ইউনুস সুজন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
নাসরিন জাহান নীলা, আইটি সম্পাদক জুবায়ের হাসান রাফাত, ক্রীড়া সম্পাদক এনামুল হক শোয়াইব,
শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক আসমা আক্তার স্বর্না, ভাষা সম্পাদক মোহাম্মদ আরিফ ইসলাম,
বিতর্ক সম্পাদক সূচনা সূচী এবং কার্যনির্বাহী পদে আফরিন অথৈ, লামিয়া আক্তার, আশিক ইসলাম
, পার্থ মন্ডল ও আরাফাত ইসলাম নির্বাচিত হয়েছেন।
জানা
যায়, ১৬টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিতর্ক
সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। কার্যনির্বাহী সদস্য পদে ৫টি
আসনের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি প্রতিটি পদে দুইজন করে প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করেন।
নবনির্বাচিত
সাধারণ সম্পাদক মোহাম্মদ লাবিব বলেন, ' মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং
আমার বিভাগের সকল সিনিয়র, জুনিয়র এবং বন্ধুদের ধন্যবাদ জানাই আমাকে জিএস পদে নির্বাচিত
করার জন্য। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।'
সহ-সভাপতি
(ভিপি) মোফাজ্জল হোসেন মুজাহিদ বলেন, 'আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন
করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য বিভাগের সকল শিক্ষক ও প্রিয় সহপাঠীদের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আর্ট অ্যান্ড
হেরিটেজ সোসাইটিকে আরও গতিশীল, সৃজনশীল ও কার্যকর সংগঠনে রূপান্তর করা সম্ভব। বিভাগের
একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করতে আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে
কাজ করে যাবো। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।'
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন