ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবিতে নিজেদের বুথ-প্রধান ফটক পরিষ্কার করল ছাত্রদল নেতাকর্মী

ছবি: শারাফাত হোসাইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের সহায়তায় বসানো ছাত্রদলের বুথ এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় জমে থাকা পানির বোতল, প্লাস্টিক কাগজসহ বিভিন্ন আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন তাঁরা।

আজ শনিবার (৩১ জানুয়ারি) রাত আটটার দিকে পরিচ্ছন্নতা কার্যক্রমটি পালন করেন তারা।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল ইসলাম শাওন এবং শাখা ছাত্রদলের কর্মী মো. আসিফ কার্যক্রমটি পালন করেন। 

এ ব্যাপারে শাখা ছাত্রদলের কর্মী মো. আসিফ বলেন, 'আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় উন্নয়ন মূলক কাজ করে থাকি, তারই ধারাবাহিকতায় গত দুইদিনের ভর্তি পরীক্ষায় হওয়া আবর্জনা পরিষ্কার করলাম। এমন কাজের ধারা আমরা ধরে রাখতে চাই।'

যুগ্ম আহ্বায়ক মো.  সাইদুল ইসলাম শাওন বলেন, 'আমাদের ক্যাম্পাস পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। গত দুইদিনের ভর্তি পরীক্ষার ফলে অনেক ময়লা হয়েছে আমাদের বুথ এবং গেটে আশেপাশে, ফলে বিবেকের তাড়না থেকেই আমরা পরিষ্কার করছি। ক্যাম্পাসটা আমাদের সকলের তাই পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের।'

যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী এবং অভিভাবক আসেন। যার ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক আবর্জনা হয়ে যায়। তারজন্য আমরা আজকে ক্যাম্পাস গেট এবং ছাত্রদলের বুথ এরিয়া পরিষ্কার করি।'

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কুবি বুথ-প্রধান ফটক পরিষ্কার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

কুবিতে নিজেদের বুথ-প্রধান ফটক পরিষ্কার করল ছাত্রদল নেতাকর্মী

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের সহায়তায় বসানো ছাত্রদলের বুথ এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় জমে থাকা পানির বোতল, প্লাস্টিক কাগজসহ বিভিন্ন আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন তাঁরা।

আজ শনিবার (৩১ জানুয়ারি) রাত আটটার দিকে পরিচ্ছন্নতা কার্যক্রমটি পালন করেন তারা।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল ইসলাম শাওন এবং শাখা ছাত্রদলের কর্মী মো. আসিফ কার্যক্রমটি পালন করেন। 

এ ব্যাপারে শাখা ছাত্রদলের কর্মী মো. আসিফ বলেন, 'আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় উন্নয়ন মূলক কাজ করে থাকি, তারই ধারাবাহিকতায় গত দুইদিনের ভর্তি পরীক্ষায় হওয়া আবর্জনা পরিষ্কার করলাম। এমন কাজের ধারা আমরা ধরে রাখতে চাই।'

যুগ্ম আহ্বায়ক মো.  সাইদুল ইসলাম শাওন বলেন, 'আমাদের ক্যাম্পাস পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। গত দুইদিনের ভর্তি পরীক্ষার ফলে অনেক ময়লা হয়েছে আমাদের বুথ এবং গেটে আশেপাশে, ফলে বিবেকের তাড়না থেকেই আমরা পরিষ্কার করছি। ক্যাম্পাসটা আমাদের সকলের তাই পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের।'

যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী এবং অভিভাবক আসেন। যার ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক আবর্জনা হয়ে যায়। তারজন্য আমরা আজকে ক্যাম্পাস গেট এবং ছাত্রদলের বুথ এরিয়া পরিষ্কার করি।'

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত