কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
সোমবার
(২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে এই ইফতার ও দোয়া মাহফিলের
আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
ইফতার
আয়োজন নিয়ে বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, 'বিভাগের সবাইকে একসাথে
নিয়ে ইফতার করতে পারাটা আনন্দের। এই আয়োজনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে
যে সুসম্পর্ক তৈরি হয়েছে, তা আমাদের বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।
কমিউনিকেশন ক্লাব এবং মশিউর রহমান স্যারকে ধন্যবাদ এই সুন্দর আয়োজনটা উপহার দেয়ার জন্য।'
সহকারী
অধ্যাপক বেলাল হোসাইন বলেন, ' আমি শিক্ষা ছুটির চার বছর পর বিভাগের এমন একটা আয়োজনে
সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সার্থক
করেছে। এই ধরনের অনুষ্ঠান আমাদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও বৃদ্ধি
করে।'
ইফতারের
আগে বিভাগের সার্বিক উন্নতি কামনা করে দোয়া করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা মিলে
একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন