ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবিতে অর্থ-হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

ছবি: মো. নাছির উদ্দিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থ ও হিসাব দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপ-পরিচালক মো. নাছির উদ্দিনকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপ -পরিচালক মো:নাছির উদ্দিন বলেন, 'আলহামদুলিল্লাহ,  অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৯ বছর প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। উপ-পরিচালক হিসেবে প্রায় ৮ বছর। কর্তৃপক্ষ আমাকে পরিচালক ভারপ্রাপ্ত হিসেবে যে দায়িত্ব প্রদান করেছেন আমি তা সততা, দক্ষতা ও ন্যায় -নিষ্ঠার সাথে অতীতের ন্যায় পালন করে যাব। দপ্তরের সকলকে নিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ছাত্র -শিক্ষকের যাবতীয় সেবা আরও সহজভাবে সম্পাদন করব ইনশাআল্লাহ।'

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কুবি মো. নাছির উদ্দিন অর্থ-হিসাব দপ্তর পরিচালক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কুবিতে অর্থ-হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থ ও হিসাব দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপ-পরিচালক মো. নাছির উদ্দিনকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপ -পরিচালক মো:নাছির উদ্দিন বলেন, 'আলহামদুলিল্লাহ,  অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৯ বছর প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। উপ-পরিচালক হিসেবে প্রায় ৮ বছর। কর্তৃপক্ষ আমাকে পরিচালক ভারপ্রাপ্ত হিসেবে যে দায়িত্ব প্রদান করেছেন আমি তা সততা, দক্ষতা ও ন্যায় -নিষ্ঠার সাথে অতীতের ন্যায় পালন করে যাব। দপ্তরের সকলকে নিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ছাত্র -শিক্ষকের যাবতীয় সেবা আরও সহজভাবে সম্পাদন করব ইনশাআল্লাহ।'

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত