পবিত্র
মাহে রমজান, শব-ই-কদর, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানা
২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ
পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যুক্ত
হওয়ায় মোট ছুটি দাঁড়াচ্ছে ২৩ দিন।
বুধবার
(৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক
ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
একাডেমিক
ক্যালেন্ডারে ছুটির তারিখ পর্যালোচনা করে দেখা যায়, ৬ ও ৭ মার্চ এবং ২৭ ও ২৮ মার্চ
সাপ্তাহিক ছুটি (শুক্র-শনি) থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত ৪ দিন বেশি ছুটি পাচ্ছেন।
ফলে সব মিলিয়ে মোট ছুটি হচ্ছে ২৩ দিন।
এ
বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার
হোসেন বলেন, 'একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত
বন্ধ থাকবে। শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে এই ছুটি
নির্ধারণ করা হয়েছে। ছুটি শেষে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যথারীতি বিশ্ববিদ্যালয়
খুলবে এবং ক্লাস ও অফিস কার্যক্রম চালু হবে।'
এদিকে
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর পক্ষ থেকেও ছুটিকে কেন্দ্র করে পৃথক নোটিশ জারি করা
হয়েছে। বিজয়–২৪ হল কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হল বন্ধ
থাকবে। তবে ২৭ মার্চ সকাল ১০টা থেকে হল পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
নোটিশে আরও বলা হয়েছে, ছুটিকালীন সময়ে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে চাইলে এবং বিশেষ
কারণে হলে অবস্থান করতে চাইলে গেইটে সংরক্ষিত রেজিস্টার খাতায় নাম ও প্রবেশের কারণ
লিপিবদ্ধ করতে হবে।
ছুটির
দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাও বন্ধ থাকবে বলে পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা
গেছে। পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, 'বিশ্ববিদ্যালয়
বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে ২৬ মার্চ স্বাধীনতা
দিবসে বাস সার্ভিস চালু থাকবে।'
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : ছুটি ঈদ কুবি শিক্ষার্থীরা
.png)
বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন