২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার—একটি স্মরণীয় দিন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উৎসব সুপারমার্কেট–এর হালিশহর শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত পরিচিতি সভা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মর্যাদাপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক জনাব ওয়াহেদ মালেক।
আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব মঈনুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে এবং সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব শহীদুল হক আজাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও অর্থবহ হয়ে ওঠে। এছাড়াও উপস্থিত ছিলেন উৎসব সুপারমার্কেটের বোর্ড অব ডিরেক্টরস, সিনিয়র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সমাজকল্যাণ সমিতির প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি এবং হালিশহর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবার উপস্থিতি, ভালোবাসা ও সহযোগিতায় আজকের এই উদ্বোধন উপলক্ষে আয়োজিত পরিচিতি সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
আমরা বিশ্বাস করি—এই নতুন শাখার মাধ্যমে হালিশহরবাসীর জন্য একটি আধুনিক, বিশ্বস্ত ও পরিবারবান্ধব কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
.png)
বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন