ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পরিচয় জানা গেল : পুরান ঢাকায় নিহত ৩ পথচারীর

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে নিহত তিন পথচারীর পরিচয় জানা গেছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, নিহত তিনজনের মরদেহ বর্তমানে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা আছে। তারা হলেন- সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি উল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) এবং মেহরাব হোসেন রিমন (১২)।

এর আগে সকালে ভূমিকম্পের পর পুরান ঢাকার বংশালের আরমানিটোলার কসাইটুলি এলাকায় ৫ তলা একটি ভবনের রেলিং ধসে ওই তিনজন নিহত হন। একই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিকে শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকায় তিনজন ছাড়াও নারায়ণগঞ্জে শিশুসহ পাঁচজন এবং নরসিংদীতে একজন নিহত হয়েছেন।

রাজধানীর মুগদার মদিনা বাগ এলাকায় ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে এক বছর বয়সি শিশু ফাতেমার মৃত্যু হয়। এ ছাড়াও ভূমিকম্পে ইট খসে পড়ে ও দেয়াল ধসের ঘটনায় অনেকে আহত হয়েছেন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হ‌ওয়া এ ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ধ্রুবকন্ঠ/এনএম

বিষয় : ভূমিকম্প পুরান ঢাকা রাজধানী রূপগঞ্জ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

পরিচয় জানা গেল : পুরান ঢাকায় নিহত ৩ পথচারীর

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত