ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন সংকট, বিপাকে সাধারণ মানুষ

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে ঢাকা মহানগরের গণপরিবহনে। বাসের সংখ্যা কমে যাওয়ায় সকাল থেকেই অফিসপাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান ব্যস্ত মোড়গুলোতে দেখা গেছে তীব্র যাত্রীর চাপ। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেককে বাস না পেয়ে ফিরে যেতে হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রামপুরা, ফার্মগেট, শাহবাগ, মিরপুর-১০, যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকায় ঘুরে দেখা যায়, যাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তবে কিছু বাস এলেও অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই উঠতে পারেননি।

মতিঝিলগামী বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মজীবী বলেন, মোটরসাইকেল বন্ধ থাকায় বাস ছাড়া উপায় নেই। কিন্তু বাস কম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসে যেতে হচ্ছে। সময়মতো পৌঁছানো প্রায় অসম্ভব।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজে যাওয়া শিক্ষার্থীরা। মতিঝিল মডেল স্কুলের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ক্লাস টেস্ট চলছে, বাস সংকটের কারণে দেরি হয়ে যাচ্ছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নির্বাচন বিপাক পরিবহন সংকট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন সংকট, বিপাকে সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে ঢাকা মহানগরের গণপরিবহনে। বাসের সংখ্যা কমে যাওয়ায় সকাল থেকেই অফিসপাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান ব্যস্ত মোড়গুলোতে দেখা গেছে তীব্র যাত্রীর চাপ। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেককে বাস না পেয়ে ফিরে যেতে হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রামপুরা, ফার্মগেট, শাহবাগ, মিরপুর-১০, যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকায় ঘুরে দেখা যায়, যাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তবে কিছু বাস এলেও অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই উঠতে পারেননি।

মতিঝিলগামী বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মজীবী বলেন, মোটরসাইকেল বন্ধ থাকায় বাস ছাড়া উপায় নেই। কিন্তু বাস কম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসে যেতে হচ্ছে। সময়মতো পৌঁছানো প্রায় অসম্ভব।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজে যাওয়া শিক্ষার্থীরা। মতিঝিল মডেল স্কুলের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ক্লাস টেস্ট চলছে, বাস সংকটের কারণে দেরি হয়ে যাচ্ছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত