ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘শিশুদের ঈদ আনন্দ’ ও ‘এলো খুশির ঈদ’

‘শিশুদের ঈদ আনন্দ’ ও ‘এলো খুশির ঈদ’
ছবি: সংগৃহীত

ঈদ মানেই আনন্দ, উৎসব আর পরিবারকে নিয়ে উচ্ছ্বাস। সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে শিশুদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবারের ঈদ অনুষ্ঠানমালায় ছোটদের জন্য নির্মিত হয়েছে দুটি বিশেষ শিশুতোষ অনুষ্ঠান— ‘শিশুদের ঈদ আনন্দএলো খুশির ঈদ

শিশুদের ঈদ আনন্দঅনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ মাহবুবা জেমিন। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি ২০২৫-এর সেরা দশ শিশু শিল্পীদের অংশগ্রহণে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় থাকবে নাচ, গান, আবৃত্তি, গল্প বলা, কৌতুক অভিনয়। ছোটদের প্রাণখোলা পরিবেশনা আর উৎসবের আবহে অনুষ্ঠানটি হয়ে উঠবে আনন্দে ভরপুর।

অন্যদিকে জামাল উদ্দিন ফরহাদের প্রযোজনায় নির্মিত শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠানএলো খুশির ঈদ সাজানো হয়েছে বর্ণিল আয়োজনে। এতে থাকছে দলীয় সংগীত, দলীয় নৃত্য, কৌতুক, অভিনয়, আড্ডা, আবৃত্তি, কাওয়ালি, ব্যান্ড শো, জাদু এবং নাটিকার সমন্বয়। শিশুদের অংশগ্রহণে নির্মিত এই বৈচিত্র্যময় পরিবেশনা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে।

ঈদের আনন্দ যেন শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ না থাকেএই ভাবনা থেকেই শিশুদের জন্য এমন বিশেষ আয়োজন করেছে বিটিভি।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিশু ঈদ আনন্দ খুশির ঈদ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

‘শিশুদের ঈদ আনন্দ’ ও ‘এলো খুশির ঈদ’

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

ঈদ মানেই আনন্দ, উৎসব আর পরিবারকে নিয়ে উচ্ছ্বাস। সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে শিশুদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবারের ঈদ অনুষ্ঠানমালায় ছোটদের জন্য নির্মিত হয়েছে দুটি বিশেষ শিশুতোষ অনুষ্ঠান— ‘শিশুদের ঈদ আনন্দএলো খুশির ঈদ

শিশুদের ঈদ আনন্দঅনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ মাহবুবা জেমিন। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি ২০২৫-এর সেরা দশ শিশু শিল্পীদের অংশগ্রহণে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় থাকবে নাচ, গান, আবৃত্তি, গল্প বলা, কৌতুক অভিনয়। ছোটদের প্রাণখোলা পরিবেশনা আর উৎসবের আবহে অনুষ্ঠানটি হয়ে উঠবে আনন্দে ভরপুর।

অন্যদিকে জামাল উদ্দিন ফরহাদের প্রযোজনায় নির্মিত শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠানএলো খুশির ঈদ সাজানো হয়েছে বর্ণিল আয়োজনে। এতে থাকছে দলীয় সংগীত, দলীয় নৃত্য, কৌতুক, অভিনয়, আড্ডা, আবৃত্তি, কাওয়ালি, ব্যান্ড শো, জাদু এবং নাটিকার সমন্বয়। শিশুদের অংশগ্রহণে নির্মিত এই বৈচিত্র্যময় পরিবেশনা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে।

ঈদের আনন্দ যেন শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ না থাকেএই ভাবনা থেকেই শিশুদের জন্য এমন বিশেষ আয়োজন করেছে বিটিভি।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত