ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পাগল হয়ে জনপ্রিয় অভিনেত্রী রাস্তায় ঘুরছেন

ছবি: সংগৃহীত

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ে কোনো একাডেমিক অভিজ্ঞতা না থাকলেও যে এত দুর্দান্ত অভিনয় করা যায় তা তিনি প্রমাণ করলেন।

এক একটি নাটকে নিজেকে ভেঙে আবারও নতুন করে গড়ে তোলার মাধুর্য রপ্ত করেছেন অভিনেত্রী। সম্প্রতি তার নতুন একটি লুক ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

উস্কোখুস্কো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপ; যা নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে। খানিকটা পরে নেটিজেনরা বুঝতে পারলেন, তিনি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল! হঠাৎ কেয়া পায়েলের এই আমূল পরিবর্তন বাট্রান্সফর্মেশনদেখে নেটিজেনরা অবাক বনে গেলেও এই লুকের সূত্রপাত একটি শুটিংয়ের দৃশ্য থেকে।

সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়।

এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিওটি প্রকাশের পর ভক্ত অনুরাগী মহলে বেশ আলোচনা সৃষ্টি করে। প্রথম দেখায় তারা কেয়াকে চিনতেই পারেননি বলেও মন্তব্য করেন।

কেয়ার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাপরে বাপ, কি মারাত্মক অভিনয়!’, মেকআপ নিয়ে অন্য একজনের মন্তব্য, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।সব মিলিয়ে নেটিজেনরা তার এই কাজের প্রতি একাগ্রতা সাহসিকতার প্রশংসা করেছেন।

ধারণা, এটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

নাটকটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কেয়া পায়েল জনপ্রিয় অভিনেত্রী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৯ মার্চ ২০২৬

পাগল হয়ে জনপ্রিয় অভিনেত্রী রাস্তায় ঘুরছেন

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত