৯
কোটি টাকার
চেক বাউন্স
মামলায় দীর্ঘ
জটিলতার পরিশেষে জামিন পেয়েছেন
বলিউডের জনপ্রিয়
কমেডি অভিনেতা
রাজপাল যাদব।
আজ সোমবার (১৬
ফেব্রুয়ারি)
দিল্লি হাইকোর্টে
তার এই মামলার
শুনানি অনুষ্ঠিত
হয়।
আদালত
রাজপালকে জামিনের
শর্ত হিসেবে
দুপুর ৩টার
মধ্যে ডিমান্ড
ড্রাফটের মাধ্যমে
১.৫
কোটি টাকা
জমা দেওয়ার
নির্দেশ দেন।
আদালতের এই
নির্ধারিত শর্তাবলি পালনের পর তার জামিন মঞ্জুর
করা হয়।
এর
আগে ৯
কোটি টাকার
চেক বাউন্স
মামলায় দোষী
সাব্যস্ত হয়ে
আত্মসমর্পণের
পর থেকে
দিল্লির তিহার
জেলে কারাবদ্ধ
ছিলেন এই
অভিনেতা। কিন্তু
তার দুর্দিনে
পাশে এসে
দাঁড়িয়েছেন
বলিউডের একঝাঁক
তারকা।
সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান এমনকি নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং কেআরকেও তার
পাশে দাঁড়িয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় রাজপাল যাদবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে জামিন পাওয়ার পর সালমান খানকে 'বড় ভাই' সম্বোধন করে ধন্যবাদ জানাতে দেখা গেছে।
তবে সেই ভিডিওটি ঘিরে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমান সময়ের নয় বরং এটি ২০১৮ সালের একটি পুরনো ক্লিপ। সে সময় প্রায় তিন মাস কারাজীবন কাটিয়েছিলেন অভিনেতা।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন