ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যশোরে অনলাইন জুয়াড়ি চক্রের ৬ সদস্য আটক

ছবি: সাহরিয়ার রাগিব

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় ‘পপি কটেজ নামের ওই ভবনের তৃতীয় তলায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেনপিরোজপুরের মেহেদী হাসান, হাফিজ শিকদার, হাফিজ শেখ ও হাসিব; বাগেরহাটের মোড়েলগঞ্জের তামিম এবং যশোরের অভয়নগরের ফায়াদ আল সুমন। অভিযানের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। মোবাইল ফোনগুলো পরীক্ষা করে দেখা যায়, তারা বিভিন্ন জুয়ার সাইটে নিয়মিত বাজি ধরত এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করত। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : যশোর আটক অনলাইন জুয়াড়ি জুয়া

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

যশোরে অনলাইন জুয়াড়ি চক্রের ৬ সদস্য আটক

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় ‘পপি কটেজ নামের ওই ভবনের তৃতীয় তলায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেনপিরোজপুরের মেহেদী হাসান, হাফিজ শিকদার, হাফিজ শেখ ও হাসিব; বাগেরহাটের মোড়েলগঞ্জের তামিম এবং যশোরের অভয়নগরের ফায়াদ আল সুমন। অভিযানের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। মোবাইল ফোনগুলো পরীক্ষা করে দেখা যায়, তারা বিভিন্ন জুয়ার সাইটে নিয়মিত বাজি ধরত এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করত। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত