লাঙল প্রতীক বরাদ্দ পেয়েছেন আলোচিত রায়হান জামিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীক বরাদ্দ পেয়েছেন আলোচিত সেই সমাজসেবক মুফতি রায়হান জামিল।আজ বুধবার (২১ জানুয়ারি) ফরিদপুরের রিটার্নিং অফিসারের হাত থেকে তিনি লাঙল প্রতীক আনুষ্ঠানিকভাবে বরাদ্দ পান। রায়হান জামিল বলেন,
“লাঙল প্রতীক পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি মানবিক,
দুর্নীতিমুক্ত ও উন্নত আসন গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।“তিনি আরও বলেন, “সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।“
এনএম/ধ্রুবকন্ঠ