ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল চালু

বেসরকারি পর্যায়ে দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতালের যাত্রা শুরু হয়েছে আজ। আজ শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম। ধানমন্ডি-২ স্থাপিত হাসপাতালটির নাম এডভান্সড ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল (এডিএম)। মুখের ক্যান্সার, টিউমার, চোয়ালের সব ধরণের অপারেশন, আঁকা বাঁকা দাত বিশেষজ্ঞ, এন্ডোডন্টিস্ট, শিশু দন্ত রোগ বিশেষজ্ঞ সহ মুখ ও দাঁতের সব ধরণের রোগের চিকিৎসা পাওয়া যাবে এই হাসপাতালে। শতাধিক ডাক্তারদের সমন্বয়ে গঠিত এই হাসপাতালে ডেন্টিস্ট্রির সব বিভাগের দক্ষ এবং বিশেষজ্ঞ কনসালটেন্টরা সেবা দিবেন। থাকছে ২৪ ঘণ্টা সেবা। ইন্ডোর এবং আউটডোরসহ আইসিইউ সুবিধা।তিনি বলেন, এমন উদ্যোগ সত্যিই  প্রশংসনীয়। এরকম হাই টেক ডেন্টাল হাসপাতাল দেশের রোগীদের জন্য একটি আশীর্বাদ। ইনফেকশন কন্ট্রোল এবং এক্রীডিটেশনের উপর জোড় দিয়ে তিনি বলেন, আমাদের বেশির ভাগ হাসপাতালেই প্রচুর ইনফেকশন হয়। এই সংক্রমণ কমাতে হলে খুব সতকর্তার সঙ্গে প্রাকটিস করতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউ’র প্রো ভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, রাশিয়ান এম্বাসীর ডিরেক্টর অব হাউজ আলেকজান্দ্রা খলেভনয়।   এমএইছ/ধ্রুবকন্ঠ

দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল চালু