মঙ্গলবার আসছে জুলাই গ্রাফিতি সংবলিত নতুন ১০ টাকার নোট
‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্য মানের ব্যাংক নোট আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি থেকে
জানা যায়, বাংলাদেশ
ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্য
মানের (১০০০,
৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে (১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০) টাকার নতুন নোট দেশের বাজারে প্রচলনে
এসেছে।আগামীকাল
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে গভর্নর
ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০ টাকার নোট আসবে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা এই
নোটটি প্রথমবারের মতো লেনদেনে দেখা যাবে।কেন্দ্রীয়
ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার মতিঝিল অফিস থেকে প্রাথমিকভাবে নোটটি ছাড়া হবে।
এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের সব শাখা থেকেও এটি সংগ্রহ করতে পারবেন সাধারণ
মানুষ। নতুন ডিজাইনের এই নোট নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ
তৈরি হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ১০ টাকার নোটটির আকার ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার।
নোটের সম্মুখভাগে বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাক গ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। পেছন ভাগে মুদ্রিত হয়েছে গ্রাফিতি ২০২৪ এর চিত্র। নোটটির রঙে গোলাপির আধিক্য রয়েছে।নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—নোটের সম্মুখভাগের বাঁ পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাক গ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছন ভাগে গ্রাফিতি ২০২৪-এর ছবি মুদ্রিত আছে।তা ছাড়া জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম, ২ মিলিমিটার চওড়া রং পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, See-Through ইমেজ ও মাইক্রোপ্রিন্ট। এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘10’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে বলেও জানানো হয়।বাংলাদেশ ব্যাংক আরও জানায় যে নতুন ১০ টাকার নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা
সংগ্রাহকদের
জন্য ১০
টাকার নমুনা
(Specimen) নোটও মুদ্রণ
করা হয়েছে,
যা বিনিময়যোগ্য
নয়। এসব
নমুনা নোট
নির্ধারিত মূল্যে
টাকা জাদুঘর
বিভাগ, মিরপুর
থেকে সংগ্রহ
করা যাবে।
এনএম/ধ্রুবকন্ঠ