ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

গণভবনে স্থাপিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি রাজনৈতিক নেতা ও উপদেষ্টাদের নিয়ে জাদুঘরটি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি একে বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন এবং বলেন, এই জাদুঘর দেশবাসীকে ভবিষ্যতের সঠিক পথ দেখাবে।গণভবনে স্থাপিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বিকেলে তিনি রাজনৈতিক নেতা ও উপদেষ্টাদের নিয়ে জাদুঘরটি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি একে বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন এবং বলেন, এই জাদুঘর দেশবাসীকে ভবিষ্যতের সঠিক পথ দেখাবে।পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার ১৬ বছরের শাসনকাল এবং চব্বিশের অভ্যুত্থানে গণহত্যার চিত্র সম্বলিত একটি প্রামাণ্যচিত্র দেখেন। এই জাদুঘরটিতে শহীদদের স্মৃতিচিহ্ন, পোশাক, গুরুত্বপূর্ণ দলিল এবং স্বৈরাচারী শাসনের দমন-পীড়নের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে সংরক্ষণ করা হয়েছে। মুহাম্মদ  ইউনূস বলেন, “আমরা চাই না ভবিষ্যতে আর কোথাও এমন জাদুঘর তৈরির প্রয়োজন হোক। তবে জাতি কখনো দিশেহারা হলে এই জাদুঘরই পথ দেখাবে।” তিনি বিশেষ করে ‘আয়নাঘর’-এর আদলে তৈরি কক্ষগুলোতে দর্শকদের সময় কাটানোর পরামর্শ দেন, যাতে মানুষ তখনকার নৃশংসতা উপলব্ধি করতে পারে।সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, অসংখ্য তরুণ ও গবেষকের আট মাসের অক্লান্ত পরিশ্রমে জাদুঘরটি এই পর্যায়ে এসেছে। আগামী নির্বাচনের আগেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পরিদর্শনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, জুলাই আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ এবং গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  এমএইছ/ধ্রুবকন্ঠ

গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস