ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‎স্বপ্নের বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম : ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ বলেছেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণ নিশ্চিত করা সম্ভব। আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম। এজন্য জ্ঞানার্জন ও দক্ষতার বিকল্প নেই।‘আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে ‘আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদযাপন পরিষদ’এর উদ্যোগে সরস্বতী পূজানুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।প্রফেসর ফায়েজ বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজায় ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণ করে। এটা অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের চমৎকার নিদর্শন। সরস্বতী পূজানুষ্ঠান একটি উৎসবে পরিণত হয়ে সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করবে। পরে তিনি সরস্বতী পূজা ২০২৬ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ‘জ্যোতির্ময়’ এর চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।‘অনুষ্ঠানে পরিষদের আহ্বায়ক শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. অশোক কুমার রায় এবং সদস্য সচিব ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক প্রবীর চন্দ্র দাস, অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, ইউজিসির পরিচালক ওমর ফারুখ, অতিরিক্ত পরিচালক ড. মহিবুল আহসান ও মোস্তাফিজার রহমান, সরকারি সঙ্গীত কলেজের অধ্যক্ষ প্রফেসর নাদিয়া সোমা সামাদ, ইউনিকো হসপিটালের সিইও আর্দ্রা কুরিয়েন ও এসটিএস গ্রুপের প্রতিনিধি কিংশুক গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন।সরকারি সঙ্গীত কলেজের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।‎ এনএম/ধ্রুবকন্ঠ

‎স্বপ্নের বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম : ইউজিসি চেয়ারম্যান