প্রিন্ট এর তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
কাজ এখানেই শেষ নয়, আমাদের সংগ্রাম চলবে : নাহিদ ইসলামা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসেন জয়
লাভ করেছেন জাতীয়
নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জয়
লাভ করে ঢাকা-১১
আসনের বাসিন্দাদের তিনি
ধন্যবাদ জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে’।আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা-১১ আসনের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। ন্যায়ভিত্তিক এবং নিরাপদ ঢাকা-১১ গড়ার অঙ্গীকারও করেন তিনি।ঢাকা-১১ আসনের বাসিন্দাদের ধন্যবাদ এবং জুলাই শহীদদের স্মরণ করে ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, মাফিয়া গোষ্ঠীর হুমকি, ষড়যন্ত্র, অর্থ ও পেশিশক্তির চ্যালেঞ্জ—সবকিছু উপেক্ষা করে আপনারা যে আস্থা আমাকে দিয়েছেন, তা আমাকে বিজয়ী করেছে। আপনারা যে সাহস, নিষ্ঠা ও একতা দেখিয়েছেন, তা আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করেছে। আজকের বিজয়
সম্ভব হয়েছে
১১ দলের
স্থানীয় নেতাকর্মীদের
নিষ্ঠা ও
অক্লান্ত পরিশ্রমের
কারণে। আমাদের
মা-বোনেরা
বাসায় বাসায়
প্রচারণা করেছেন,
ছাত্র-যুবরা
ভোটকেন্দ্রে
পাহারা দিয়েছেন।
সকলের একতা
এবং নিষ্ঠাই
এই জয়কে
সম্ভব করেছে।তিনি
আরও বলেন,
শিগগিরই আমি
ঢাকা-১১-এর
প্রতিটি প্রান্তে
আপনাদের সঙ্গে
সরাসরি দেখা
করতে আসব।
আমাদের লক্ষ্য
শুধু বিজয়
নয়। আমরা
চাই সন্ত্রাস,
চাঁদাবাজি ও
দখলদারিত্বমুক্ত,
ন্যায়ভিত্তিক
এবং নিরাপদ
ঢাকা-১১।নাহিদ
ইসলাম বলেন,
আমরা ওসমান
হাদীসহ জুলাই
গণহত্যাকারীদের
বিচার নিশ্চিত
করব। জুলাই
সনদ বাস্তবায়ন,
লুটপাট, দুর্নীতি
ও চাঁদাবাজির
বিরুদ্ধে কঠোর
অবস্থান—সবই
আমাদের অঙ্গীকার।
তরুণদের ক্ষমতায়ন
এবং জুলাই
প্রজন্মের স্বপ্ন
ও অধিকার
রক্ষাও আমাদের
অঙ্গীকার। এটি আমার জীবনের
প্রথম
নির্বাচন।
প্রচারণার
সময়
সীমিত
ছিল,
তাই
সবার
কাছে
পৌঁছাতে
পারিনি।
তারপরও
আপনারা
নাহিদ
ইসলাম
ও
শাপলা
কলির
উপর
আস্থা
রেখেছেন
এবং
জয়যুক্ত
করেছেন।
এই
দায়িত্ব,
ইনশাআল্লাহ,
সততা,
নিষ্ঠা
এবং
দক্ষতার
সঙ্গে
পালন
করব,
যুক্ত
করেন
এনসিপির
আহ্বায়ক।কাজ এখনো শেষ নয় জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১, আজ আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে—প্রতিটি বাঁধা অতিক্রম করে, প্রতিটি ভুল মোকাবেলা করে। আমরা একসাথে একটি নতুন, শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ ঢাকা-১১ গড়ব। আপনারা এই যাত্রার অংশ, এবং আপনারাই আমাদের শক্তি।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত