প্রিন্ট এর তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে জানানত হারালেন ২০ জন প্রার্থীা
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ||
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ২০ জন প্রার্থী। নির্বাচনি
এলাকায় মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হিসেবে জমা দেওয়া ৫০ হাজার
টাকা ফেরত পাবেন না।রাজশাহীতে শুধু বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা জামানতের টাকা ফেরত পাবেন,
কারণ এই দুটি দলই রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটি আসনে এবং জামায়াত দুটি আসনে বিজয়ী
হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার ফলাফল ঘোষণা
করেন।গণঅধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান (৪০৭ ভোট), আমার বাংলাদেশ পার্টির
(এবি পার্টি) আব্দুর রহমান (১ হাজার ১০০ ভোট), এবং স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদ
(৬৬৩ ভোট) জামানত হারিয়েছেন।রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান (৭৮৬ ভোট), নাগরিক ঐক্যের মোহাম্মদ
সামছুল আলম (৫৫২ ভোট), বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম (৩৮৭ ভোট), এবং স্বতন্ত্র
প্রার্থী সালেহ আহমেদ (৮০১ ভোট) জামানত হারিয়েছেন।রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম (১ হাজার ১১৭ ভোট), জাতীয়
পার্টির আফজাল হোসেন (২ হাজার ৩৯০ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান (২
হাজার ৩৯০ ভোট), এবং আমজনতার দলের সাঈদ পারভেজ (২৯৫ ভোট) জামানত হারিয়েছেন।রাজশাহী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান (৬৭০ ভোট) এবং
জাতীয় পার্টির ফজলুল হক (১ হাজার ৭৫৯ ভোট) জামানত ।রাজশাহী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন (৬২০ ভোট) এবং তিন
স্বতন্ত্র প্রার্থী- রায়হান কাওসার (৪৪২ ভোট), ইসফা খায়রুল হক শিমুল (২ হাজার ৪৯৬ ভোট),
এবং রেজাউল করিম (৬ হাজার ৪৩২ ভোট) জামানত হারিয়েছেন।রাজশাহী-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ (১ হাজার
৬২৮ ভোট) এবং জাতীয় পার্টির ইকবাল হোসেন (২ হাজার ৯৩০ ভোট) জামানত হারিয়েছেন।রাজশাহীতে মোট ৩২ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে বিএনপি ও জামায়াতের ১২ জন
ছাড়া বাকি ২০ জনই জামানত হারিয়েছেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত