প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে : এ্যানিা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত
সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে।আজ
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের চকবাজার জামে সজিদের সামনে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। এসময় স্থানীয়দের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।শহীদ উদ্দিন চৌধী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ব।
এটি একটি
কঠিন দায়িত্ব। এ দায়িত্ব নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য সবার কাছে ও পাশে রেখে দেশকে এগিয়ে নিতে হবে।
সবার প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করে এ্যানি বলেন, ‘শান্তিপূর্ণভাবে, স্বাভাবিক জীবন যাপনে সবাই মিলেমিশে থাকতে হবে।’এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা যুবদল সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে তারেক রহমানের নির্দেশে আনন্দ মিছিল না করে চকবাজার মসজিদে আয়োজন করা দোয়ার অংশ নেন এ্যানি।শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ নিয়ে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়েছেন। এ্যানির নিকটতম
প্রতিদ্বন্দ্বী
জামায়াত প্রার্থী
মো. রেজাউল
করিম পেয়েছেন
১ লাখ
২২ হাজার
৮০২ ভোট।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত