প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালী-৪ আসনে জয় পেয়েছেন মো. শাহজাহানা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
নোয়াখালী-৪ আসনে বিএনপির
ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তিনি এই আসনের ১৮৯টি কেন্দ্রের সবগুলোতে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামির নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ইসহাক খন্দকার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন।গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নোয়াখালীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত